জনবল নেবে এসিআই মটরস, থাকবে বিভিন্ন সুবিধা Shohoj Solution
এসিআই মটরস লিমিটেডে ‘শোরুম সেলস এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মটরস লিমিটেড
বিভাগের নাম: ইয়ামাহা মিউজিক
পদের নাম: শোরুম সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- কোম্পানির নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় ভূমিকা রাখা।
- সম্ভাব্য ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করা এবং বিক্রয় প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা।
- শোরুমে কাস্টমার প্রবেশের সাথে সাথে তাদের হাসিমুখে স্বাগত জানানো এবং কোনো সাহায্যের প্রয়োজন কি না তা বিনয়ের সাথে জিজ্ঞাসা করা।
- কাস্টমার কী খুঁজছেন তা বুঝে নিয়ে তাকে সঠিক পণ্যটি দেখতে সহায়তা করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২২-৩২ বছর
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ১-৪ বছর
আবেদনের শেষ সময়: ২৮ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই