Breaking News

এসএসসি পাসে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স Shohoj Solution

 


ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘কমিস শেফ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ২০ বছর বয়স হলেই প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড

পদের নাম: কমিস শেফ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস



চাকরির দায়িত্বসমূহ:

  • প্রধান শেফ যখন রান্না করবেন, তখন নির্ধারিত রেসিপি অনুযায়ী তাকে প্রয়োজনীয় সব কাজে সাহায্য করা।
  • সাধারণ মানের খাবার, বিভিন্ন ধরনের সালাদ এবং সসগুলো রেসিপি অনুযায়ী নির্ভুলভাবে প্রস্তুত করা।
  • মাছ এবং মাংস রান্নার উপযোগী করে কাটা, পরিষ্কার করা এবং মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা।
  • ফলমূল ও শাকসবজি ধোয়া, খোসা ছাড়ানো এবং নির্দিষ্ট মাপে কাটার মতো প্রাথমিক সব কাজ সম্পন্ন করা।
  • রান্নার কাজ শুরু করার আগে যা যা দরকার (যেমন: আদা-রসুন বাটা বা সবজি কাটা) তা গুছিয়ে রাখা।
  • রান্নার জন্য প্রয়োজনীয় হাঁড়ি-পাতিল, খুন্তি, ছুরি এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জামগুলো পরিষ্কার ও ব্যবহারের জন্য তৈরি রাখা।

বেতন: ১৮,০০০-২৩,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: ২০-৩২ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

অভিজ্ঞতা: ২ বছর

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই