আউটলেট ম্যানেজার নেবে প্রাণ গ্রুপ, থাকছে না বয়সসীমা Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘আউটলেট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
বিভাগের নাম: ডেইলি শপিং
পদের নাম: আউটলেট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- কোম্পানির দেওয়া বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করা এবং আউটলেটের প্রতিদিনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা।
- আউটলেটে কর্মরত কর্মীদের প্রতিদিনের কাজের পরিকল্পনা করা এবং কার কী দায়িত্ব তা বুঝিয়ে দেওয়া।
- আউটলেটের জন্য প্রয়োজনীয় নীতিমালা ও কার্যপদ্ধতি তৈরি করা এবং সেগুলো যেন সবাই মেনে চলে তা নিশ্চিত করা।
- কাস্টমার সার্ভিসের মান এবং পণ্যের গুণগত মান বজায় রাখতে কার্যকর অপারেশনাল কৌশল তৈরি করা।
- আউটলেটের ভেতর এবং বাইরের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি রাখা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৩ বছর
আবেদনের শেষ সময়: ১৭ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই