নিয়োগ দেবে ওয়ালটন কোম্পানি, এসএসসি পাসে আবেদন Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট বিভাগে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ফিল্ড অফিসার
বিভাগ: হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট
লোকবল নিয়োগ: ৫০ জন
কর্মস্থল: যেকোনো জায়গায়
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ভ্রমণ ভাতা।
দায়িত্ব ও কাজ
- মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্য ভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা।
- সংশ্লিষ্ট এলাকার সমস্ত রিটেইল আউটলেট কাভারেজ নিশ্চিত করা।
- ডিস্ট্রিবিউটর সময়মত কালেকশন প্রদান করছে কিনা তা মনিটরিং করা।
- রিটেইল গ্রাহক পরিসেবা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা।
- ডিস্ট্রিবিউটর এর স্টক বিজমোশন সিস্টেমে আপডেট রাখা।
- নিজ বেইজের রিটেইলারদের তথ্য বীজমোশন সিস্টেমে আপডেট করা।
- কোম্পানি ঘোষিত অফার রিটেইলারদের অবগত করা।
- রিটেইল বিক্রি পার্টি টু পার্টি বীজমোশন সিস্টেমে সঠিক ভাবে এন্ট্রি নিশ্চিত করা। নতুন রিটেইলার তৈরি করা।
- প্রতি মাসে ডিস্ট্রিবিউটর এর কাছ থেকে লেজার ক্লিয়ারেন্স নিয়ে (ডিস্ট্রিবিউটরের সাইন ও সীল সহ) বীজমোশন সিস্টেমে আপলোড করা।
- মার্কেটের পূর্বের বকেয়া তাগাদা করে কালেকশন নিশ্চিত করা।
- কোম্পানির প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা।
- ডিস্ট্রিবিউটরের স্টক, ক্রেডিট এবং সমস্ত কমপ্লায়েন্স সম্পর্কিত সমস্যাগুলি যথাযথভাবে নিশ্চিত করা এবং ASM or DSM বরাবর প্রতিবেদন প্রদান করা।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বেতন: ১৩ হাজার টাকা (মাসিক)
আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই