অষ্টম শ্রেণি পাসে কর্মী নিচ্ছে আড়ং, কর্মস্থল ঢাকা Shohoj Solution
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ংয়ে ‘অ্যাসিস্ট্যান্ট কুক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
বিভাগের নাম: এইচআর অপারেশনস
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কুক
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- কিচেনের সকল ভারী যন্ত্রাংশ বা সরঞ্জাম ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।
- কোনো মেশিনে সমস্যা দেখা দিলে বা মেরামতের প্রয়োজন হলে সাথে সাথে হেড শেফ বা ম্যানেজারকে জানানো।
- খাবার তৈরি এবং কিচেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ বা স্টুয়ার্ডিং কার্যক্রমের পূর্ণ তদারকি করা।
- কিচেনের প্রতিটি ধাপ যেন নিয়ম অনুযায়ী চলে, তা নিশ্চিত করা।
- হোটেলের বা রেস্তোরাঁর নির্ধারিত রেসিপি এবং মান অনুযায়ী প্রতিটি মেনু আইটেম প্রস্তুত ও রান্না করা।
- পরিবেশনের আগে খাবারের স্বাদ, মান এবং ডেকোরেশন ঠিক আছে কি না, তা যাচাই করা।
- রান্নার উপকরণ আধুনিক সরঞ্জাম এবং সাপ্লায়ারদের সম্পর্কে গভীর জ্ঞান রাখা।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
অভিজ্ঞতা: ১ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই