সিনিয়র ম্যানেজার পদে চাকরির সুযোগ দিচ্ছে আকিজ ফুড Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র ম্যানেজার/এজিএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
বিভাগের নাম: ব্র্যান্ড
পদের নাম: সিনিয়র ম্যানেজার/এজিএম
পদসংখ্যা: ১ জন
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- কোম্পানির মূল লক্ষ্য এবং লাভের কথা মাথায় রেখে ব্র্যান্ডের জন্য বার্ষিক ও দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশল তৈরি এবং তা বাস্তবায়ন করা।
- নির্দিষ্ট ক্যাটাগরিতে ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করা এবং ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি নিশ্চিত করা।
- বাজারে প্রতিযোগীদের তুলনায় নিজের ব্র্যান্ডকে আলাদা এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা।
- ব্র্যান্ডের পোর্টফোলিও সাজানো, পণ্যের সঠিক দাম নির্ধারণ এবং যোগাযোগের মাধ্যম বা ফ্রেমওয়ার্ক তৈরি করা যাতে বাজারে স্থায়ী আধিপত্য বজায় থাকে।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/বিবিএ অথবা এমবিএ
অভিজ্ঞতা: ৮ বছর
আবেদনের শেষ সময়: ৮ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই