নিয়োগ দেবে স্কয়ার ফুড, থাকবে কোম্পানির নিয়ম অনুযায়ী সুবিধা Shohoj Solution
স্কয়ার গ্রুপের স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
বিভাগের নাম: মডার্ন ট্রেড
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- আপনার জন্য নির্ধারিত এলাকায় কোম্পানির বিক্রয় লক্ষ্যমাত্রা এবং রেভিনিউ লক্ষ্যমাত্রা সময়মতো পূরণ করা।
- রিটেইল শপ বা আউটলেটগুলোতে পণ্য এমনভাবে সাজানো নিশ্চিত করা যাতে তা গ্রাহকদের নজরে পড়ে।
- বড় প্রতিষ্ঠান এবং মডার্ন ট্রেড নিয়মিত ভিজিট করা এবং নতুন অর্ডার সংগ্রহের মাধ্যমে পণ্যের চাহিদা বাড়ানো।
- কর্পোরেট ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা যাতে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক চুক্তি নিশ্চিত হয়।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৫ বছর
আবেদনের শেষ সময়: ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই