সরাসরি সাক্ষাৎকারে আকিজ গ্রুপে নিয়োগ, নেবে ৭০ জন Shohoj Solution
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া ইনচার্জ-জুনিয়র এরিয়া ম্যানেজার পদে দেশের বিভিন্ন স্থানে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড
পদের নাম: এরিয়া ইনচার্জ-জুনিয়র এরিয়া ম্যানেজার
লোকবল নিয়োগ: ৭০ জন
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ২৪,০০০-৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, মেরামত বিল, মোবাইল ও ইন্টারনেট বান্ডেল, প্রশিক্ষণের সুযোগ, মোটর সাইকেল জ্বালানি বিল, চিকিৎসাসেবা সুবিধা, কর্মদক্ষতা ও বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে পর্যায়ক্রমে এরিয়া ম্যানেজার ও রিজিয়ন প্রধান পদে পদোন্নতির সুযোগ।
চাকরির দায়িত্বসমূহ
- নির্দিষ্ট এরিয়া বা টেরিটরি মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক বিক্রয় লক্ষ্য অর্জন নিশ্চিত করা।
- ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করা ও মনিটরিং করা।
- রুট প্ল্যান, এরিয়া/টেরিটরি ম্যানেজমেন্ট এবং ফিল্ড কভারেজ সঠিকভাবে বাস্তবায়ন করা।
- দৈনিক সেলস সফ্টওয়্যারে পোস্টিং দেওয়া।
- ফিল্ড সেলস টিমকে গাইড, ট্রেন ও মনিটর করা।
- দৈনিক সেলস কল, ভিজিট ও লাইনকভারেজ সঠিকভাবে হচ্ছে কিনা নিশ্চিত করা।
- কর্মীদের টার্গেট পারফরম্যান্স মূল্যায়ন ও প্রয়োজনীয় কোচিং প্রদান।
- নতুন সেলস স্টাফ রিক্রুটমেন্ট ও ট্রেনিংয়ে সহায়তা করা।
- নির্ধারিত মার্কেটিং কার্যক্রম (ভিজিবিলিটি, ব্র্যান্ডিং, প্রমোশন) মাঠে সঠিকভাবে বাস্তবায়ন করা।
- রিটেইল পয়েন্টে ব্র্যান্ডের ভিজিবিলিটি ও ডিস্ট্রিবিউশন উন্নত করা।
- ডিস্ট্রিবিউটরের ইনভেন্টরি ম্যানেজমেন্ট মনিটর করা যাতে বাজারে স্টক আউট না হয়।
- ডেলিভারি চ্যানেল, রুট ভায়োলেশন ও ডিস্ট্রিবিউশন গ্যাপ শনাক্ত ও সমাধান করা।
- দৈনিক, সাপ্তাহিক ও মাসিক MIS রিপোর্ট প্রস্তুত ও ম্যানেজমেন্টে জমা দেওয়া।
- সেলস ডেটা বিশ্লেষণ করে এরিয়া বা টেরিটরি পারফরম্যান্স উন্নয়নে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা তৈরি করা।
সরাসরি সাক্ষাতকার: আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র /জন্মসনদ, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ (নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭- এ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি/অনার্স/মাস্টার্স
অন্যান্য যোগ্যতা: লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে। (মোটরসাইকেল না থাকলে সাক্ষাতকারে অংশগ্রহণ করা যাবে না।) উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে।
অভিজ্ঞতা: FMCG-তে এরিয়া সেলস/টেরিটরি সেলস-এ অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
আবেদনের শেষ সময়: ১৭ জানুয়ারি ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই