২০ কর্মী নেবে মিনিস্টার, ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
বিভাগের নাম: শোরুম অডিট
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদসংখ্যা: ২০ জন
অভিজ্ঞতা: ১-৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: ২৪-৩২ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
চাকরির দায়িত্বসমূহ:
- শোরুমে গিয়ে পণ্যের বর্তমান মজুদ পরীক্ষা করা এবং বিল ও চালানের কপির সাথে ফিজিক্যাল স্টকের মিল আছে কি না তা যাচাই করা।
- প্রতিদিনের বিলিং এবং পণ্যের চালানের কপিগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না তা দেখা।
- শোরুমের প্রতিদিনের বিক্রয়লব্ধ আয় এবং ক্যাশ ট্রানজ্যাকশনগুলো নির্ভুলভাবে হচ্ছে কি না তা নিশ্চিত করা।
- শোরুমের যেকোনো ধরনের আর্থিক অনিয়ম, তছরুপ বা দুর্নীতি কঠোরভাবে প্রতিরোধ করা।
- শোরুমের সার্বিক পরিবেশ এবং কোম্পানির নির্ধারিত নিয়ম-শৃঙ্খলা সঠিকভাবে পালন করা হচ্ছে কি না তা তদারকি করা।
- শোরুম পরিদর্শনের পর নিয়মিত বিরতিতে (যেমন: সপ্তাহিক বা মাসিক) বিস্তারিত অডিট রিপোর্ট তৈরি করে হেড অফিসে জমা দেওয়া।
- পরিদর্শনে কোনো অসামঞ্জস্য ধরা পড়লে তা রিপোর্টে উল্লেখ করা এবং সুপারভাইজারকে জানানো।
- প্রাতিষ্ঠানিক প্রয়োজনে সুপারভাইজার কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো প্রাসঙ্গিক দায়িত্ব পালন করা।
প্রার্থীর ধরন: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি (কমার্স), বিবিএ (ফাইন্যান্স), এমবিএ (ফাইন্যান্স)
আবেদনের শেষ সময়: ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই