Breaking News

৫০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন Shohoj Solution

 


শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট প্লাজা ম্যানেজার (ট্রেইনি এপিএম)’ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট প্লাজা ম্যানেজার (ট্রেইনি এপিএম)

পদসংখ্যা: ৫০ জন

অভিজ্ঞতা: ২-৫ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।



চাকরির দায়িত্বসমূহ:

  • প্লাজা ম্যানেজারের সরাসরি নির্দেশনায় কাজ করা এবং প্রতিদিনের কাজের আপডেট দেওয়া।
  • প্রতিদিন শোরুম খোলার পর পণ্যগুলো সাজানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং বিক্রয়ের জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখা।
  • প্লাজায় আসা গ্রাহকদের হাসিমুখে অভ্যর্থনা জানানো এবং তাদের চাহিদা অনুযায়ী সঠিক পণ্যটি খুঁজে পেতে সাহায্য করা।
  • কোম্পানির প্রতিটি পণ্যের ফিচার, ওয়ারেন্টি এবং সুবিধা সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখা যাতে গ্রাহককে ভালোভাবে বোঝানো যায়।
  • গ্রাহকের যেকোনো সমস্যার কথা ধৈর্য ধরে শোনা এবং দ্রুত সমাধানের মাধ্যমে তাদের সন্তুষ্টি নিশ্চিত করা।
  • প্লাজায় কী পরিমাণ পণ্য আছে এবং কী পরিমাণ বিক্রি হচ্ছে তার সঠিক হিসাব রাখা শেখা এবং স্টক মেলানো।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: ২৫-৩৫ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই