জনবল নিয়োগ দিচ্ছে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা Shohoj Solution
অনলাইনে কেনাবেচার মাধ্যম বিক্রয় ডটকমে ‘অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বিক্রয় ডটকম
বিভাগের নাম: মেম্বার রিলেশনস
পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: ২ জন
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- বিদ্যমান সদস্যদের মেয়াদ শেষ হওয়ার আগে যোগাযোগ করা এবং তাদের সদস্যপদ নবায়ন নিশ্চিত করার মাধ্যমে ধরে রাখা।
- নিয়মিত ফোন কল বা সরাসরি ভিজিটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা যাতে প্রতিষ্ঠানের রেভিনিউ লক্ষ্যমাত্রা সময়মতো অর্জিত হয়।
- আপনার আন্ডারে থাকা মেম্বার পোর্টফোলিও’র সাথে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা।
- বিদ্যমান মেম্বারদের মাধ্যমেই কোম্পানির জন্য নতুন কোনো ব্যবসায়িক সুযোগ বা রেফারেল তৈরি করা।
- প্রতিটি ক্লায়েন্টের বিশেষ প্রয়োজন বুঝে তাদের জন্য উপযোগী এবং কাস্টমাইজড বিজনেস সল্যুশন প্রস্তাব করা।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: ২-৫ বছর
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই