Recent comments

Breaking News

২৫ জনকে নিয়োগ দেবে ওয়ালটন, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution

 


ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে। অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

বিভাগের নাম: হোম অ্যাপ্লায়েন্স

পদের নাম: সার্ভিস এক্সপার্ট

পদসংখ্যা: ২৫ জন

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাস

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়



চাকরির দায়িত্বসমূহ:

  • গ্রাহকদের সাথে কার্যকরভাবে কথা বলে তাদের পণ্যের সমস্যাগুলো বিস্তারিতভাবে বুঝে নেওয়া।
  • পণ্যের ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং সার্কিটগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ইন্সপেকশন ও টেস্টিং করা যাতে সমস্যার মূল উৎস খুঁজে পাওয়া যায়।
  • পণ্যের কোনো ড্যামেজ বা যান্ত্রিক ত্রুটি শনাক্ত করা এবং সেই অনুযায়ী দ্রুত ও নিখুঁতভাবে পণ্যটি মেরামত করা।
  • প্রতিটি পণ্য মেরামতের পর তা পুনরায় পরীক্ষা করে কার্যকরিতা নিশ্চিত করা।
  • সেলস চ্যানেল পার্টনারদের যেকোনো টেকনিক্যাল সমস্যায় তাৎক্ষণিক সাপোর্ট দেওয়া, যা বিক্রয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
  • সেলস টিমকে পণ্যের কারিগরি দিক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করা।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই