এসকেএফ ফার্মায় চাকরি, সারা দেশ থেকে আবেদন Shohoj Solution
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগ ফার্মাসিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: ফার্মাসিস্ট
বিভাগ: প্রোডাকশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- সিজিএমপি মেনে উৎপাদন কার্যক্রমের পরিকল্পনা, সম্পাদন এবং পর্যবেক্ষণ।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী), নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (বি.ফার্ম / এম. ফার্ম)
অন্যান্য যোগ্যতা: ওষুধ শিল্পে কাজের দক্ষতা, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
আবেদনের শেষ সময়: ০৪ জানুয়ারি ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই