আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি Shohoj Solution
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
পদসংখ্যা: ০১টি
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- প্রতি মাসের শেষে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা।
- বাৎসরিক অডিটেড ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরিতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও সহায়তা করা।
- নিয়মিত বিরতিতে ক্যাশ রিসিট এবং পেমেন্ট রিপোর্ট প্রস্তুত করা।
- সফটওয়্যারে সকল প্রকার রিসিট, পেমেন্ট, অ্যাডজাস্টমেন্ট এবং জার্নাল ভাউচার নির্ভুলভাবে এন্ট্রি করা।
- পারচেজ ভাউচার বা মালামাল প্রাপ্তির রেকর্ডগুলো সময়মতো চেক করা এবং প্রয়োজনে সংশোধন করা।
- বিল, ভাউচার এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সুশৃঙ্খলভাবে ফাইল বা সংরক্ষণ করা।
- ব্যাংকের স্টেটমেন্টের সাথে কোম্পানির হিসাবের মিল করা।
- সরবরাহকারী এবং গ্রাহকদের সাথে লেনদেনের হিসাব মিলিয়ে দেখা।
- কর্মীদের বেতন, অগ্রিম বেতন এবং ইন্টার-কোম্পানি লেনদেনের হিসাবগুলো সমন্বয় করা।
- সরকারি নিয়ম অনুযায়ী পেমেন্ট থেকে আয়কর এবং ভ্যাট কর্তন ও জমা নিশ্চিত করা।
- পেমেন্ট এবং রিসিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইন্টারনাল কন্ট্রোল ব্যবস্থা কঠোরভাবে পরীক্ষা ও বাস্তবায়ন করা।
- ব্যাংক পেমেন্ট অ্যাডভাইস শিট প্রস্তুত করা।
- কোম্পানির স্টকে থাকা মালামালের আর্থিক মূল্য নির্ধারণ করা।
- ম্যানেজমেন্ট কর্তৃক নির্দেশিত অন্যান্য কাজ সম্পন্ন করা।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে এমবিএ
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস (এক্সেল/ওয়ার্ড/পাওয়ার পয়েন্ট) এবং ইআরপি সফটওয়্যারে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৬ বছর
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই