এভারকেয়ার হাসপাতালে চাকরি Shohoj Solution
এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের অ্যাপোলো হাসপাতাল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালটি কেমিক্যাল/এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা
পদের নাম: কেমিক্যাল/এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতালে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: ঢাকা
চাকরির দায়িত্বসমূহ:
- প্ল্যান্টগুলো নিয়মিত পরিচালনা এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা।
- পানির গুণগত মান নিয়মিত পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রায় রাসায়নিক মিশ্রণ নিয়ন্ত্রণ করা।
- JCI FMS, IPCএবং পরিবেশ অধিদপ্তরের নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করা।
- পরিবেশ সংক্রান্ত সকল ডকুমেন্টেশন তৈরি রাখা এবং বিভিন্ন অডিট বা পরিদর্শনে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা।
- রাসায়নিক দ্রব্যাদির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং দুর্ঘটনাবশত রাসায়নিক ছড়িয়ে পড়লে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।
- নিয়মিত এনভায়রনমেন্টাল রিপোর্ট তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা।
- প্রতিষ্ঠানের পানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা।
- হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য ইনফেকশন কন্ট্রোল প্রোটোকলগুলো মেনে ওয়াটার সিস্টেম পরিচালনা করা।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা: রাসায়নিক সুরক্ষা ব্যবস্থাপনা এবং স্পিল প্রতিক্রিয়ায় দক্ষতা
অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই