৪০০ কর্মী নেবে গোল্ডেন হারভেস্ট, থাকতে হবে এইচএসসি পাস Shohoj Solution
গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীরা এইচএসসি অথবা ডিপ্লোমা পাসেই আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৪০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা ডিপ্লোমা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
অন্যান্য সুবিধাসমূহ:
উৎসব বোনাস: ২টি
চাকরিকালীন প্রশিক্ষণের জন্য ৫ মাসের ভাতা প্যাকেজ"।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১৮-৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (মহাখালী)
চাকরির দায়িত্বসমূহ:
- সময়সীমার মধ্যে সোর্স ডকুমেন্ট থেকে প্রাপ্ত টেক্সট-ভিত্তিক এবং সংখ্যাগত তথ্য ইনপুট করার মাধ্যমে গ্রাহক এবং অ্যাকাউন্ট ডেটা সিস্টেমে প্রবেশ করানো।
- কম্পিউটার এন্ট্রির জন্য তথ্যের নির্ভুলতা যাচাই ও সংকলন করা এবং অগ্রাধিকার অনুযায়ী তথ্য সাজিয়ে সোর্স ডেটা প্রস্তুত করা।
- ডেটায় কোনো ঘাটতি বা ত্রুটি আছে কিনা তা পর্যালোচনা করা।
- সম্ভব হলে যে কোনো অসঙ্গতি সংশোধন করা এবং আউটপুট পরীক্ষা করা।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক বিডিজবস করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই