সুলতান’স ডাইনে পার্ট টাইম চাকরির সুযোগ Shohoj Solution
ঢাকার রেস্তোরাঁ ব্র্যান্ড সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হসপিটালিটি স্টাফ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: হসপিটালিটি স্টাফ
লোকবল নিয়োগ: ২০ জন
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: পার্ট টাইম
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস।
কর্মক্ষেত্র: রেস্তোরাঁয়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, উত্তরা)
বেতন: আকর্ষণীয় ঘণ্টায় হার
চাকরির দায়িত্বসমূহ:
- গ্রাহকদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো এবং পেশাদারিত্বের সাথে মেনু উপস্থাপন করা।
- অতিথিদের সন্তুষ্টি নিশ্চিত করতে চমৎকার গ্রাহক পরিষেবা প্রদান করা।
- খাবার ও পানীয়ের সঠিক অর্ডার নেওয়া এবং প্রয়োজন অনুসারে অতিরিক্ত আইটেম সুপারিশ করা
- খাবার ও পানীয় দক্ষতা ও বিনয়ের সাথে পরিবেশন করা।
- টেবিলের সজ্জা প্রস্তুত করা এবং টেবিলগুলো পরিষ্কার, পরিপাটি রাখা যাতে নতুন অতিথিদের জন্য প্রস্তুত থাকে।
- অতিথিদের পরিবেশনের আগে খাবার ও পানীয়ের গুণমান পরীক্ষা করা।
- সকল অতিথির জন্য একটি আনন্দদায়ক ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করা।
- রান্নাঘর এবং অন্যান্য পরিবেশন কর্মীদের সাথে কার্যকরভাবে সহযোগিতা ও যোগাযোগ করা।
- সকল স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা বিধি অনুসরণ করা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: রেস্তোরাঁ পরিষেবায় দক্ষতা
আবেদনের শেষ সময়: ১২ ডিসেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই