এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি, শুক্র-শনিবার ছুটি Shohoj Solution
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির হেলথ প্রোগ্র্যাম, এইচসিএমপি বিভাগ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: ব্র্যাক হেলথ প্রোগ্র্যাম, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অভিজ্ঞতা: ১ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির দায়িত্বসমূহ:
- বাড়িতে পরিদর্শনের সময় সম্ভাব্য যক্ষ্মা রোগী চিহ্নিত করা।
- ম্যালেরিয়ার লক্ষণযুক্ত রোগীদের আরডিটি ব্যবহার করে রক্ত পরীক্ষা করা।
- চিহ্নিত সম্ভাব্য যক্ষ্মা রোগীদের কাছ থেকে কফ সংগ্রহ করা।
- ডিওটি প্রদানকারী নির্বাচন করা এবং রোগীর ফলো-আপ নিশ্চিত করা।
- সঠিকভাবে রেকর্ড রক্ষণাবেক্ষণ করা, প্রতিবেদন তৈরি করা এবং সময়মতো সরবরাহ করা।
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ সময়: ০৯ নভেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই