Breaking News

১০০০ কর্মী নিয়োগ দেবে দারাজ, নিজ জেলায় কাজের সুযোগ Shohoj Solution

 


অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডে ‘ডেলিভারি ম্যান’ পদে এক হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন অনুযায়ি আবেদনকারীর বয়স অবশ্যই আঠেরো বছর বা তার বেশি হতে হবে। প্রার্থীর নিজ জেলায় কাজের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড

পদের নাম: ডেলিভারি ম্যান

পদসংখ্যা: ১০০০ জন

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন: ১৫,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ



চাকরির দায়িত্বসমূহ:

  • সাইকেল/মোটর বাইকের মাধ্যমে কাষ্টমারের ঠিকানায় পন্য ডেলিভারি করা এবং পন্যের মূল্য সংগ্রহ করা।
  • হোম ডেলিভারি পরিসেবার জন্য প্রস্তুত থাকা।কাস্টমারের তথ্য, বিক্রয় তথ্য, অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মত পাঠানো।
  • বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা।
  • নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা।
  • ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা।

অন্যান্য সুযোগ-সুবিধা: পার্সেল প্রতি কমিশন ১৮ থেকে ৩০ টাকা, হাজিরা বোনাস ৪,০০০ টাকা, উৎসব ভাতা, কাস্টমারদের ফোন করার জন্য অফিস থেকে সিম দেওয়া হয়, দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধা ও জীবন বীমা সুবিধা।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: সর্বনিম্ন ১৮ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের শেষ সময়: ২৪ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।  

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই