Recent comments

Breaking News

ওয়ালটনের নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ Shohoj Solution

 


ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘সিস্টেম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীদের ২২ বছর হলেই আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সিস্টেম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৫ জন



চাকরির দায়িত্বসমূহ:

  • উৎপাদনের কাজগুলোর জন্য এসএমভি / স্ট্যান্ডার্ড টাইম অপটিমাইজ করা।
  • বিদ্যমান প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করা এবং উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করা।
  • সাইকেল টাইম কমাতে ও ডাউনটাইম কমাতে প্রোডাকশন লাইন কন্ট্রোল সিস্টেমের কার্যকারিতা বাড়ানো।
  • বিশ্লেষণ ব্যবহার করে বাধাবিপত্তি, ব্যর্থতা বা অদক্ষতা খুঁজে বের করা।
  • ড্যাশবোর্ড/প্রতিবেদন তৈরির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।

অভিজ্ঞতা: ১-৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: সর্বনিম্ন ২২ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (এমই/ইইই/আইপিই)

আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবসে ক্লিক করে আবেদন করতে পারবেন।


কোন মন্তব্য নেই