নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড
বিভাগের নাম: এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ৩৫,০০০ টাকা
চাকরির দায়িত্বসমূহ:
- সিস্টেমে যাত্রী সংখ্যা পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী খাবারের অর্ডার শিট প্রস্তুত করা।
- মানদণ্ড পূরণ নিশ্চিত করতে লোডিং বে-তে খাবার এবং অন্যান্য সামগ্রীর সেটআপ তত্ত্বাবধান করা।
- বিমান গ্যালিতে যাত্রীদের খাবার ও প্রয়োজনীয় সামগ্রীগুলো সময়মতো লোড ও আনলোড নিশ্চিত করা।
- ডেলিভারি শিট অনুযায়ী বিমানের ইনফ্লাইট ক্রুদের কাছে সকল সামগ্রী বুঝিয়ে দেওয়া।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২২-২৮ বছর
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি)
আবেদনের শেষ সময়: ২ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই