Recent comments

Breaking News

এসএসসি পাসেই বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন নেওয়া শুরু ShohojSolution



বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফায়ার ট্রাক ড্রাইভার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পদের নাম: ফায়ার ট্রাক ড্রাইভার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা।


 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • জরুরি অবস্থায় দ্রুত ও নিরাপদে ফায়ার ট্রাক ও অন্যান্য রেসকিউ যানবাহন চালনা করা।
  • ট্রাফিক আইন, নিরাপত্তা বিধি এবং জরুরি ড্রাইভিং কৌশল মেনে চলা।
  • ঘটনাস্থলে যানবাহন সঠিকভাবে অবস্থান করানো যাতে পানির উৎস ও অগ্নি নির্বাপণ কাজ সহজ হয়।
  • প্রতিদিন ট্রাকের জ্বালানি, পানি, তেল, ব্রেক, টায়ার, সাইরেন, লাইট ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা করা এবং যেকোনো ত্রুটি বা সমস্যা কর্তৃপক্ষকে জানানো।
  • ট্রাক সবসময় পরিষ্কার, সম্পূর্ণ কার্যকরী ও ব্যবহারের জন্য প্রস্তুত রাখা।
  • ফায়ারফাইটারদের পানির সরবরাহ নিশ্চিত করা, পাম্প চালানো এবং পানির চাপ নিয়ন্ত্রণ করা।
  • ট্রাকে থাকা সব সরঞ্জাম (হোস পাইপ, মই এবং অন্যান্য অগ্নি নির্বাপণ সরঞ্জাম) সঠিকভাবে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও সর্বদা প্রস্তুত রাখা এবং ব্যবহার করা।
  • কারখানার রাস্তা, পানির হাইড্রেন্ট লোকেশন এবং দ্রুততম রুট সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখা।
  • ট্রাকের ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং ঘটনাস্থল সংক্রান্ত রিপোর্ট প্রস্তুত করা।
  • দুর্ঘটনা, যান্ত্রিক সমস্যা বা অস্বাভাবিক ঘটনা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো।
  • নিয়মিত মহড়া, প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করা।



কর্মস্থল: চট্টগ্রাম (মিরসরাই)

প্রার্থীর ধরন: শুধু পুরুষ  

অন্যান্য যোগ্যতা: বৈধ হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে

অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর

আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই