এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, সপ্তাহে ৫ দিন কাজ Shohoj Solution
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ডব্লিউএএসএইচ, এইচসিএমপি বিভাগ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট,
বিভাগ: ডব্লিউএএসএইচ, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা।
চাকরির দায়িত্বসমূহ:
- হাইজিন প্রোমোটারকে দৈনিক কমপক্ষে দুটি হাইজিন সেশন পরিচালনা করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
- ডব্লিউএএসএইচ অবকাঠামো নির্মাণ তত্ত্বাবধান করা এবং কোবো টুলের মাধ্যমে ডেটা পাঠানো।
- মাঠে ডব্লিউএএসএইচ সামগ্রী বিতরণের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
- ডব্লিউএএসএইচ সুবিধা তৈরির জন্য স্থান/অবস্থান খুঁজে বের করা, জিপিএস এবং প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করা।
- ডব্লিউএএসএইচ-এর মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে পূর্ণ সহায়তা করা।
- সকল বিতরণ নথিপত্র এবং নির্মিত ডব্লিউএএসএইচ সুবিধাগুলোর মাস্টার রোল সংরক্ষণ করা।
- মাঠে বিদ্যমান ডব্লিউএএসএইচ সুবিধাগুলো পর্যবেক্ষণ করা এবং যেকোনো মেরামত বা রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সার্চ কীওয়ার্ড : BRAC


!doctype>
কোন মন্তব্য নেই