নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীদের ২৪ বছর বয়স হলেই আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)
পদসংখ্যা: নির্ধারিত নয়
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
অন্যান্য সুবিধাসমূহ:
টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, পারফরম্যান্স বোনাস
বেতন পর্যালোচনা: বার্ষিক
উৎসব বোনাস: ২ আকর্ষণীয় মাসিক বিক্রয় কমিশন আকর্ষণীয় টিএ/ডিএ ৬ মাস সফল প্রবেশনকাল শেষে পদোন্নতির সুযোগ।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৪-৩০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
চাকরির দায়িত্বসমূহ:
- বিক্রয়ের পূর্বাভাস এবং কৌশলগুলো সফলভাবে বাস্তবায়ন করা।
- একটি নির্দিষ্ট এলাকায় বিক্রয় লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও অর্জন নিশ্চিত করা।
- কোম্পানির পরিকল্পনা অনুযায়ী প্রচারমূলক কার্যক্রমগুলো যথাযথভাবে সম্পাদিত হচ্ছে কিনা, তা নিশ্চিত করা।
- সুপারভাইজারকে সহায়তা করা এবং বিক্রয় প্রতিনিধিদের (SR) সাথে সম্মিলিতভাবে কাজ করা।
- ডিও তৈরি করা এবং পণ্য সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের কার্যক্রম পর্যবেক্ষণ করা।
- প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী প্রতিবেদন তৈরি করা।
- বিতরণ চ্যানেলের কার্যকারিতা ও বিতরণের নতুন সুযোগগুলো বিশ্লেষণ করা।
- পণ্যের পর্যাপ্ততা ও দৃশ্যমানতা নিশ্চিত করা।
- নিয়মিতভাবে নতুন বাজার খুঁজে বের করা ও সেগুলোর বিকাশ ঘটানো।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি/এমএসএস/এমএ
আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই