সুলতান’স ডাইনে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই আবেদন Shohoj Solution
সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেস্তোরাঁটি ইনভেন্টরি অফিসার/স্টোর ম্যানেজমেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: ইনভেন্টরি অফিসার/স্টোর ম্যানেজমেন্ট
লোকবল নিয়োগ: ১০ জন
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো স্থানে
চাকরির দায়িত্বসমূহ:
- গ্রহণ ও সংরক্ষণ: সরবরাহকারীদের কাছ থেকে কাঁচামাল ও প্যাকেজিং সামগ্রী গ্রহণ করা এবং সেগুলোর নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করা।
- প্রয়োজন অনুযায়ী কাঁচামাল ও প্যাকেজিং সামগ্রী উৎপাদন বিভাগে ইস্যু করা।
- সঠিক ও কার্যকর ইনভেন্টরি স্তর বজায় রাখতে সহায়তা করা, যাতে উপাদানের সরবরাহ স্থিতিশীল থাকে।
- রি-অর্ডার লেভেল পর্যালোচনা করা।
- সকল ইনভেন্টরি ট্র্যাকিং করা এবং নিয়ন্ত্রণের জন্য ইআরপি সিস্টেম ব্যবহার করা।
- একটি দলকে নেতৃত্ব দেওয়া ও পরিচালনা করা।
- প্রয়োজনীয় প্রতিবেদন ও ডকুমেন্ট তৈরি করা।
- বাজারের জ্ঞান ব্যবহার করে কার্যকর সিদ্ধান্ত নেওয়া।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বেতন: ১৩ থেকে ১৫ হাজার টাকা (মাসিক)
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: রেস্টুরেন্টে কাজের দক্ষতা
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই