Recent comments

Breaking News

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং Shohoj Solution



পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহকারী পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: অফিস সহকারী (আড়ং আউটলেট) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানি নিয়ম অনুযায়ী। 



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (সাভার)

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • কর্তব্যরত বিভাগের দরজা-জানালা, এসি, ফ্যান, লাইট ইত্যাদি খোলা/চালু করা এবং বন্ধ করা
  • কর্মী, দর্শনার্থী, মিটিং ও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সমস্ত প্রকার আতিথেয়তা নিশ্চিত করা
  • অভ্যর্থনা কেন্দ্র/ স্টোর থেকে চিঠিপত্র / ডকুমেন্ট এবং মালামাল বুঝে নেওয়া এবং তা গন্তব্যে পৌঁছে দেওয়া
  • কর্তব্যরত বিভাগের লজিস্টিকস সাপোর্ট নিশ্চিত করা
  • খাবার টোকেন ক্রয় এবং খাবার বিতরণ করা
  • কর্তব্যরত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা
  • বিশেষ ইভেন্টসমূহে সকল প্রকার পরিসেবামূলক কাজ করা
  • সুপারভাইজার কর্তৃক অর্পণ করা সমস্ত ধরনের পরিসেবামূলক কাজ করা
  • প্রতিষ্ঠানের প্রয়োজন সাপেক্ষে যখন যে কাজ বা দায়িত্ব অর্পণ করা হবে, তা সঠিকভাবে পালন করা 



অন্যান্য যোগ্যতা: উন্নত আতিথেয়তা, কাস্টমার সার্ভিসে দক্ষতা 

অভিজ্ঞতা: অফিস সহকারী হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

আবেদনের শেষ সময়: ০৯ অক্টোবর ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই