ঢাকায় নিয়োগ দেবে রকমারি ডটকম, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution
রকমারি ডটকমে ‘পাবলিশার অ্যাকাউন্ট এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ পাবেন। প্রার্থীর বয়স অবশ্যই ২২ থেকে ২৮ বছরের মাধ্যে হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকম
পদের নাম: পাবলিশার অ্যাকাউন্ট এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১ জন
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ১৫,০০০-২০,০০০ টাকা
চাকরির দায়িত্বসমূহ:
- রকমারি এবং প্রকাশকদের মধ্যেকার আর্থিক ভারসাম্য পর্যবেক্ষণ ও তদারকি করা।
- হিসাবের মধ্যেকার যেকোনো অমিল বা সমস্যা চিহ্নিত করা ও সমাধান করা।
- টিডিএস সঠিকভাবে হিসাব করা ও জমা দেওয়া নিশ্চিত করা।
- নিয়মিতভাবে প্রকাশকদের সাথে টিডিএস রিপোর্ট শেয়ার করা
- প্রকাশকদের কাছ থেকে সঠিক পেমেন্ট তথ্য সংগ্রহ করা ও রক্ষণাবেক্ষণ করা।
- বকেয়া পেমেন্টগুলোর জন্য প্রকাশকদের সাথে ফলো-আপ করা।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২২-২৮ বছর
কর্মস্থল: ঢাকা (মতিঝিল)
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (এআইএস)
আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই