ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, ২১ বছর হলেই আবেদন Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড
বিভাগের নাম: রেভিনিউ অ্যাকাউন্টস
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: ৩০,০০০ টাকা
অন্যান্য সুবিধাসমূহ:
মোবাইল বিল, সাপ্তাহিক ২টি ছুটি, বীমা
লাঞ্চ সুবিধা: সম্পূর্ণ ভর্তুকি
বেতন পর্যালোচনা: বার্ষিক
উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২১-২৮ বছর
কর্মস্থল: ঢাকা
চাকরির দায়িত্বসমূহ:
- টিকিট অফিস, ট্রাভেল এজেন্ট, অনলাইন পোর্টাল এবং কার্গো এজেন্টদের থেকে আসা বিক্রয় প্রতিবেদনগুলো প্রক্রিয়া ও যাচাই করা।
- অ্যাকাউন্টিং সিস্টেমে যাত্রী ও কার্গো রাজস্বের লেনদেনগুলো রেকর্ড ও সমন্বয় করা।
- ভাড়া, কর, কমিশন এবং ফেরত সংক্রান্ত সঠিক হিসাব নিশ্চিত করা।
- ইন্টারলাইন বিলিং ও নিষ্পত্তির কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করা।
- ব্যাংক বিবরণী, বিক্রয় প্রতিবেদন এবং সিস্টেম ডেটার সাথে রাজস্ব সংগ্রহের হিসাব মেলানো।
- এজেন্টদের কাছ থেকে বকেয়া টাকা ট্র্যাক করা এবং কোনো গরমিল থাকলে তার ফলোআপ করা।
- ব্যবস্থাপনার পর্যালোচনার জন্য নিয়মিত রাজস্ব প্রতিবেদন (দৈনিক, সাপ্তাহিক, মাসিক) তৈরি করা।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (এআইএস/ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং/ফাইন্যান্স)
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক বিডিজবস লিমিটেড করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই