Recent comments

Breaking News

প্রভিডেন্ট ফান্ডসহ স্কয়ার গ্রুপে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি Shohoj Solution



স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস প্রমোশন অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: সেলস প্রমোশন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ বিমা, বিক্রয় প্রণোদনা, বিদেশ ভ্রমণ, বোনাস, লাভের ভাগের অংশ। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

চাকরির দায়িত্বসমূহ 

  • পণ্য সম্পর্কিত তথ্যের প্রচার: নিবন্ধিত পশুচিকিৎসক, পরামর্শদাতা, রসায়নবিদ এবং পশুখাদ্য বিক্রেতাদের কাছে পণ্য সম্পর্কে কার্যকর ও দক্ষতার সাথে তথ্য পৌঁছে দিন।
  • প্রচার ও অর্ডার সংগ্রহ: পোল্ট্রি, ডেইরি এবং অ্যাকোয়া ফার্মগুলোতে গিয়ে পণ্যের প্রচার করুন এবং বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য অর্ডার সংগ্রহ করুন।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা

আবেদনের শেষ সময়: ০৬ সেপ্টেম্বর ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


কোন মন্তব্য নেই