ব্র্যাক ব্যাংকে নিয়োগ, দারুণ কাজের দায়িত্ব Shohoj Solution
ব্র্যাক ব্যাংক পিএলসিতে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
বিভাগের নাম: ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- সময়সীমা অনুযায়ী জালিয়াতির অভিযোগগুলো মূল্যায়ন এবং নিষ্পত্তি করা।
- সকল ধরনের বিবাদ ও জালিয়াতির অভিযোগ সময়মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো, সেগুলোর সমন্বয় করা এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলোআপ করা।
- ঝুঁকিপূর্ণ লেনদেন পর্যবেক্ষণ করে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে জালিয়াতিমূলক লেনদেনগুলো চিহ্নিত ও প্রতিরোধ করা যায়।
- মার্চেন্ট সম্পর্কিত লেনদেনগুলো পর্যবেক্ষণ করার সক্ষমতা থাকা।
- বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে প্রাপ্ত লেনদেন প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে সন্দেহজনক বা জালিয়াতিমূলক লেনদেন চিহ্নিত করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৬-৭ বছর
আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই