Breaking News

এইচএসসি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও Shohoj Solution



বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম (প্রকল্প কর্মী) বিভাগ অফিস সহকারি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: অফিস সহকারি

বিভাগ: মাইগ্রেশন প্রোগ্রাম (প্রকল্প কর্মী)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (উচ্চ মাধ্যমিক পাস)

অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।  



চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

বেতন: আলোচনা সাপেক্ষে 

কর্মস্থল: যেকোনো স্থানে 

চাকরির দায়িত্বসমূহ:

  • অফিস প্রাঙ্গণের পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খলতা বজায় রাখা।
  • কমিউনিটিতে বিভিন্ন কার্যক্রম, সভার জন্য উপকরণ প্রস্তুত করা এবং সভা সুষ্ঠুভাবে সংগঠিত করতে সহায়তা করা।
  • ডকুমেন্টস সম্পর্কিত কাজ যেমন ফটোকপি, স্ক্যানিং এবং ফাইলিং করা।
  • কমিউনিটি পরিদর্শন এবং পর্যবেক্ষণের জন্য কর্মীদের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করা।
  • প্রয়োজনে ডকুমেন্টস সরবরাহ বা স্থানীয় কেনাকাটা সম্পন্ন করা।
  • অফিসের বিভিন্ন সরঞ্জামের তালিকা তালিকা সংরক্ষণ করা।
  • অফিসে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারী অতিথি, কর্মী ও সদস্যদের আতিথেয়তা নিশ্চিত করা।

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: অফিস সহকারি হিসেবে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা প্রাধান্য পাবে।

আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৫

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই