চাকরি দিচ্ছে সূর্যের হাসি ক্লিনিক, আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়ই Shohoj Solution
সূর্যের হাসি নেটওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যাবরেটরি টেকনিশান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সূর্যের হাসি নেটওয়ার্ক
পদের নাম: ল্যাবরেটরি টেকনিশান
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির দায়িত্বসমূহ
- কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC), ব্লিডিং টাইম (BT), ক্লটিং টাইম (CT)
- রুটিন ইউরিন এক্সামিনেশন (RME)
- রুটিন স্টুল এক্সামিনেশন (RME)
- গ্রাম স্টেইনিং (Gram Staining)
- স্পুটামের ওপর এসিড-ফাস্ট ব্যাসিলি (AFB) এক্সামিনেশন
- ব্লাড গ্রুপিং এবং আরএইচ টাইপিং (Rh Typing)
- র্যান্ডম ব্লাড সুগার (RBS)
- হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন (HBsAg), অ্যান্টি-হেপাটাইটিস সি ভাইরাস (Anti-HCV)
- ডায়াগনস্টিক রিপোর্ট প্রদান করা এবং স্টক ইনভেন্টরি পরিচালনা করা।
- এসওপি (SOP) অনুযায়ী নমুনা পরীক্ষা করা।
- যন্ত্রপাতি ও বিকারক (reagents) রক্ষণাবেক্ষণ করা।
- রুটিন ও জরুরি পরীক্ষার রিপোর্ট তৈরি ও সময়মতো সরবরাহ করা।
- ল্যাবরেটরি ডেটা রেকর্ড ও সংরক্ষণ করা।
- স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়মাবলী মেনে চলা, যেমন - সংক্রমণ প্রতিরোধ এবং বর্জ্য নিষ্কাশন পদ্ধতি।
- ল্যাবরেটরির সরঞ্জাম ও ব্যবহার্য সামগ্রীর জন্য ইন্ডেন্টিং করা।
- এমসিপি (MCP), টিআইএএইচআরটি (TIAHRT) এবং হেলমস (Helms) নীতি কঠোরভাবে মেনে চলা।
- কার্যক্রমের প্রতিবেদন সংকলন করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া।
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: নমুনা সংগ্রহ, প্রস্তুতি এবং পরীক্ষার পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান। এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে প্রাথমিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

!doctype>
কোন মন্তব্য নেই