Recent comments

Breaking News

নিয়োগ দেবে ওয়ালটন, জেএসসি পাসেও আবেদন Shohoj Solution



ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘ড্রাইভার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

বিভাগের নাম: পিকআপ/ডেলিভারি ভ্যান

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ৭ জন

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/এসএসসি/এইচএসসি

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধাসমূহ : টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বীমা

  • বেতন পর্যালোচনা: বার্ষিক
  • উৎসব ভাতা: ২টি (বার্ষিক)

চাকরির দায়িত্বসমূহ

  • গাড়ীর সার্ভিসিং, কাগজপত্রের আপডেট এবং গাড়ীর প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে অবগত থাকা।
  • গাড়ীতে মালামাল উঠা নামা করতে সাহায্য করা।
  • দূরবর্তী গন্তব্যে রওনা হওয়ার আগে অবশ্যই গাড়ির ইঞ্জিন, তেল, মবিল, চাকা পর্যবেক্ষণ করে যাত্রা শুরু করা।
  • প্রত্যেক সপ্তাহে গাড়ীর মেরামত করার প্রয়োজন আছে কিনা নিশ্চিত করা।
  • পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণের রুটিন এবং মেরামতগুলো সঠিকভাবে নথিভুক্ত রেকর্ড তৈরি করা।
  • নির্দিষ্ট সময়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট গাড়ী সংক্রান্ত সকল বিষয়াদি সম্পর্কে প্রতিবেদন দেওয়া।
  • গাড়ীর তেল ও গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া।
  • গাড়ীর লগ বই আপডেট রাখা এবং গাড়ী ব্যবহারকারী কর্মকর্তার স্বাক্ষর রাখা।
  • নিয়মিত গাড়ী পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও রক্ষণাবেক্ষণ করা।
  • প্রয়োজনে নির্ধারিত ডিউটি আওয়ারের পরে ওভারটাইম করার মানসিকতা থাকতে হবে।
  • সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশিত দায়িত্ব সম্পন্ন করা।
  • ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রয়োজনে যে কোনো সময় দায়িত্ব পালন করা।
  • অফিসের নিয়মাবলী মেনে এবং ট্রাফিক নিয়মানুসারে নিরাপদ ড্রাইভিং সেবা দেওয়া।
  • ভালো আচরণ বজায় রাখা এবং সকল কর্মীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।
  • কার্যক্ষেত্রে সততা এবং দক্ষতা বজায় রাখা।



চাকরির ধরন: ফুল টাইম

বয়স: ২২-৪০ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

প্রার্থীর ধরন: পুরুষ

অভিজ্ঞতা: ৩ বছর

আবেদনের শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই