ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই আবেদন Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ০১টি
বেতন: ২০ থেকে ২৫ হাজার টাকা (মাসিক)
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির দায়িত্বসমূহ :
- এয়ারলাইন্সের স্বাস্থ্য ও নিরাপত্তা নীতি বজায় রাখার জন্য এইচএসআইএ (HSIA) এবং ইউএসবিএ (USBA) প্রধান কার্যালয়ে রোস্টার ডিউটি পালন করা।
- ফ্লাইট ক্রুদের 'ফিট টু ফ্লাই' সার্টিফিকেট, সুপারিশপত্র, বা হেলথ কার্ডে স্বাক্ষর পেতে এন্ড-টু-এন্ড সহায়তা করা।
- পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও ড্রেসিংয়ের সময় সরঞ্জাম প্রস্তুত করা এবং সহায়তা করা।
- প্রয়োজনে বিভিন্ন আকারের ক্যানুলা, ইসিজি ও ফোলি'স ক্যাথেটার বসাতে সক্ষম হওয়া।
- জীবাণুমুক্ত ড্রেসিং করা, রক্ত সংগ্রহ (phlebotomy) করা এবং গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণ (vital signs) পর্যবেক্ষণ করা।
- সকল মেডিকেল রেকর্ড ডিজিটালি সংরক্ষণ করা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর
কর্মস্থল: ঢাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) থেকে সার্টিফিকেট থাকতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই