এইচএসসি পাসে চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, আছে আবাসন সুবিধা Shohoj Solution
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী (ফ্যাক্টরি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, আবাসন সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড
পদের নাম: কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী (ফ্যাক্টরি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এমএস এক্সেলে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
চাকরির দায়িত্বসমুহ :
- কম্পিউটার পরিচালনা: দৈনন্দিন অফিসের কাজ, যেমন - ডেটা এন্ট্রি, ফাইল সংরক্ষণ এবং রিপোর্ট তৈরির জন্য কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনা করা।
- দাপ্তরিক কাজ: ফ্যাক্টরির সব ধরনের দাপ্তরিক কাজ, যেমন - চিঠিপত্র লেখা, নথি সংরক্ষণ এবং রেকর্ড তৈরি করা।
- যোগাযোগ: ফ্যাক্টরির বিভিন্ন বিভাগ, যেমন - উৎপাদন, মানবসম্পদ ও হিসাব বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা।
- উপস্থিতি ও বেতন: কর্মীদের দৈনিক উপস্থিতি, ছুটি এবং ওভারটাইমের রেকর্ড রাখা এবং মাসিক বেতন বিল তৈরিতে সহায়তা করা।
- ইনভেন্টরি: কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের ইনভেন্টরি বা মজুতের হিসাব রাখা।
- সরঞ্জাম রক্ষণাবেক্ষণ: কম্পিউটার, প্রিন্টার এবং অন্যান্য অফিসের সরঞ্জাম রক্ষণাবেক্ষণে সহায়তা করা।
বেতন: ১৫ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা, আবাসন সুবিধা।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

!doctype>
কোন মন্তব্য নেই