চাকরি দিচ্ছে স্কয়ার গ্রুপ, আবেদন করুন অনলাইনে Shohoj Solution
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস এবং ফিন্যান্স বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস এবং ফিন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- বিল ও ভাউচার যাচাই: সকল বিল ও ভাউচার পরীক্ষা ও যাচাই করা।
- পেমেন্ট ও রেকর্ড: বিভিন্ন পক্ষের পেমেন্ট নিশ্চিত করা এবং সেই অনুযায়ী রেকর্ড রাখা।
- কারখানা ব্যয় নিয়ন্ত্রণ: কারখানার অতিরিক্ত ব্যয় (overhead) নিয়ন্ত্রণে সুপারভাইজারকে সহায়তা করা।
- ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ: বিভিন্ন পার্থক্য বিশ্লেষণ করা এবং প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: পাবনা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে এমকম/অ্যাকাউন্টিংয়ে এমবিএ
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, ভ্যাট, কর, বাজেটিং এবং খরচ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট ২০২৫
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই