Breaking News

ওয়ান ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বিনা অভিজ্ঞতায় চাকরি Shohoj Solution



ওয়ান ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিটের জন্য কালেকশন অফিসার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক লিমিটেড

পদের নাম: কালেকশন অফিসার 

বিভাগ: রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট

পদসংখ্যা: ৮টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে ভালো মৌখিক ও লিখিত যোগাযোগ, কম্পিউটার দক্ষতা, চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে।

অভিজ্ঞতা: অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, তবে বাধ্যতামূলক নয়।

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বেতন: ২২,০০০ টাকা (মাসিক)

চাকরির দায়িত্বসমূহ

  • বকেয়া পেমেন্ট সংগ্রহের জন্য নিয়মিতভাবে ঋণগ্রহীতাদের সাথে যোগাযোগ করা।
  • গ্রাহকদের উপস্থিতি, দায় এবং অর্থপ্রদান সংক্রান্ত তথ্য সংগ্রহ করা।
  • ঋণগ্রহীতাদের থেকে নিয়মিত পেমেন্ট না পেলে তাদের এলাকায় যাওয়া।
  • ই-মেইল এবং চিঠির মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করা।
  • এমআইএস-এ ক্লায়েন্টের তথ্য আপডেট করা এবং রেকর্ড রাখা।
  • মাসিক সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করা।


বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর 

কর্মস্থল: ঢাকা, গাজীপুর, সাভার

অন্যান্য সুবিধা: ব্যাংকের নিয়ম অনুযায়ী

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৩

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


কোন মন্তব্য নেই