আরএফএল গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution
আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রেগাল ফার্নিচার ব্যবসার জন্য ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার - আর্কিটেক্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বাজার মানের বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার - আর্কিটেক্ট
বিভাগ: রেগাল ফার্নিচার
পদসংখ্যা: ৫ জন
অন্যান্য সুবিধা: বাজার মানের বেতন (৬ মাসের প্রবিশন কাল পর পারফরম্যান্সের ভিত্তিতে পর্যালোচনা), আবাসন সুবিধা, মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, আংশিক ভর্তুকিকৃত দুপুরের ও রাতের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, আশাব্যঞ্জক ক্যারিয়ার পথ এবং প্রাণ-আরএফএল আউটলেটে ডিসকাউন্টে ক্রেডিট ক্রয়ের সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: খুলনা ও নারায়ণগঞ্জ (ফ্যাক্টরি)
বেতন: বাজার মান অনুযায়ী
চাকরির দায়িত্বসমূহ:
- ডিজাইন ও ডেভেলপমেন্ট: বাজার প্রবণতা, গ্রাহকের প্রয়োজনীয়তা এবং ব্যবসার কৌশলের ওপর ভিত্তি করে নতুন আসবাবপত্র পণ্য ডিজাইন ও ডেভেলপ করা।
- ড্রয়িং তৈরি: কনসেপ্ট স্কেচ, টু-ডি (2D) ড্রয়িং, থ্রি-ডি (3D) মডেল, রেন্ডারিং এবং উৎপাদনের জন্য প্রস্তুত কারিগরি ড্রয়িং প্রস্তুত করা।
- ক্যাড মডেল সংরক্ষণ: শিল্প-মানের ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে সিএডি (CAD) মডেল এবং কারিগরি ড্রয়িং তৈরি, পরিবর্তন এবং রক্ষণাবেক্ষণ করা।
- উৎপাদন দলের সাথে সমন্বয়: পণ্যের ডিজাইনগুলো উৎপাদনের জন্য উপযোগী কি না তা নিশ্চিত করতে উৎপাদন দলের সাথে নিবিড়ভাবে কাজ করা।
- স্পেসিফিকেশন তৈরি: পণ্যের স্পেসিফিকেশন, উপকরণের নির্বাচন, মাত্রা, হার্ডওয়্যার বিবরণ এবং ফিনিশিং মান তৈরি করা।
- প্রোটোটাইপ ও স্যাম্পলিং: প্রোটোটাইপ তৈরি এবং পণ্য স্যাম্পলিং, টেস্টিং ও ডিজাইন ভ্যালিডেশনের সমন্বয় করা।
- ব্যাসিনেস ডেভেলপমেন্টের সাথে কাজ: গ্রাহকের চাহিদা বুঝতে এবং ধারণাগুলোকে পণ্যে রূপান্তর করতে বিজনেস ডেভেলপমেন্ট ও সেলস টিমের সাথে কাজ করা।
- ডিজাইন উন্নতকরণ: গুণমান, কার্যকারিতা এবং উৎপাদন দক্ষতা বাড়াতে বিদ্যমান আসবাবপত্রের ডিজাইন উন্নত করা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্কিটেকচার (B.Arch) অথবা স্থাপত্য বা সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি/বিএসসি ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: আর্কিটেকচার, মাইক্রোসার্ভিস আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন প্যাটার্নস এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে দক্ষতা থাকতে হবে। এছাড়া প্রোটোটাইপিং, ফার্নিচার ডিজাইন এবং থ্রি-ডি মডেলিং ও রেন্ডারিংয়ে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় (ফ্রেশাররা আবেদন করতে পারবেন)
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই