Breaking News

এসএসসি পাসে চাকরি দেবে ওয়ালটন Shohoj Solution



ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অফিস অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি 

পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট

বিভাগ: অফিস প্রশাসন

পদসংখ্যা: ৩ জন

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস 

অন্যান্য যোগ্যতা: সার্ভিস পয়েন্টে পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই



অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর

কর্মস্থল: কুমিল্লা (মুরাদনগর), ফেনী

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • ব্রাঞ্চ ম্যানেজার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতিদিনের অপারেশনাল দায়িত্ব পালন করা।

  • পণ্য গ্রহণ ও ডেলিভারির সময় নিরাপদ, সঠিক এবং সময়মতো হ্যান্ডলিং নিশ্চিত করা।

  • সার্ভিস পয়েন্টে পরিচ্ছন্নতা এবং একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা।

  • ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বিভাগ/সেকশনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

  • কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।



আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 


কোন মন্তব্য নেই