ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, যারা আবেদন করতে পারবেন Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ডিজাইন ইঞ্জিনিয়ার (কম্প্রেসার)
পদসংখ্যা: ০২টি
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বেতন বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- কম্প্রেসরের শব্দ কমানোর জন্য এর বিভিন্ন অংশ যেমন—শেল এবং সাকশন মাফলারের শব্দ বিশ্লেষণ ও সিমুলেশন করা।
- কম্প্রেসরের ভাইব্রেশন বা কম্পন নিয়ন্ত্রণের জন্য মোডাল অ্যানালাইসিস সম্পন্ন করা যাতে যান্ত্রিক স্থায়িত্ব নিশ্চিত হয়।
- কম্প্রেসরের ভালভ গ্রুপ এবং গ্যাস লাইনের নকশা তৈরি করা।
- আধুনিক সফটওয়্যার ব্যবহার করে প্রকল্পের ২ডি (2D) এবং ৩ডি (3D) ড্রাফটিং সম্পন্ন করা।
- নতুন কোনো কম্প্রেসর তৈরির ক্ষেত্রে তার কর্মক্ষমতা বা পারফরম্যান্স কেমন হবে, তা বিশ্লেষণের জন্য সিমুলেশন চালানো।
- নতুন পণ্য বা ব্যবসার সুযোগ তৈরির লক্ষ্যে কম্প্রেসর প্রযুক্তির ওপর মেকানিক্যাল ডিজাইন স্টাডি এবং উন্নত গবেষণা পরিচালনা করা।
- টেকসই উন্নয়নের জন্য বাজারে থাকা অন্যান্য কম্প্রেসরের সাথে নিজস্ব পণ্যের বেঞ্চমার্কিং বা তুলনামূলক মান যাচাই করা।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/আইপিই ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: কম্প্রেসরের অ্যাকোস্টিকস বিশ্লেষণ এবং সিমুলেশনে ভালো জ্ঞান।
আবেদনের শেষ সময়: ০৯ মে ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই