Breaking News

পার্ট টাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি Shohoj Solution



সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কনসালটেন্ট/স্পেশালিস্ট (মেডিসিন) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)

পদের নাম: কনসালটেন্ট/স্পেশালিস্ট (মেডিসিন)

পদসংখ্যা: নির্ধারিত নয়  

চাকরির ধরন: পার্ট টাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 



বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: খুলনা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

চাকরির দায়িত্বসমূহ:

  • বহির্বিভাগীয় চিকিৎসা সেবা (OPD): সেন্টারের ওপিডি (OPD)-তে আগত রোগীদের সাধারণ অসুস্থতা এবং নিজ নিজ বিভাগের বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান করা।
  • সান্ধ্যকালীন ডিউটি: ইভিনিং শিফটে (সান্ধ্যকালীন) সপ্তাহে ৬ দিন (শুক্রবার বাদে) ন্যূনতম ৩ ঘণ্টা দায়িত্ব পালন করা 
  • সেবার মান ও কাস্টমার স্যাটিসফ্যাকশন: রোগীদের সর্বোত্তম সেবার মান এবং সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে সেন্টারের অন্যান্য মেডিকেল ও নন-মেডিকেল কর্মীদের সাথে সমন্বয় ও সহযোগিতা করা।
  • প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে অবদান: দেশের সামগ্রিক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কোম্পানির (SMC) মূল লক্ষ্য অর্জনে সক্রিয় ও অর্থপূর্ণ ভূমিকা রাখা।



শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস

অন্যান্য যোগ্যতা: বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে পরামর্শ পরিষেবা প্রদানে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

কোন মন্তব্য নেই