নিয়োগ দেবে ওয়ালটন, এইচএসসি পাসেই আবেদন Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
বিভাগের নাম: হোম অ্যাপ্লায়েন্স
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার
পদসংখ্যা: ৮ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান
চাকরির দায়িত্বসমূহ:
- মার্কেট বকেয়া আদায়ে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা।
- নিজ এরিয়ার সকল পার্টি সম্পর্কে পূনাঙ্গ ধারনা রাখা।গ্যাপ মার্কেট চিহ্নিত করে নতুন ডিস্ট্রিবিউটর ওপেন করার মাধ্যমে বিক্রি বৃদ্ধি করা।
- পন্য ভেদে নিজ এরিয়ার বিক্রি বৃদ্ধি নিশ্চিত করা।
- পাশাপাশি পূর্বের ৬ মাস/১বছর বিক্রয় তথ্য এনালাইসিস করে কোন পন্য/মডেল বিক্রির খারাপ/ভাল চিহ্নিত করে উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহন করা।
- মার্কেট এরিয়ার সমজাতীয় পন্য বিক্রেতার সকল তথ্য সংগ্রহরে রাখা ও তাদের সাথে যোগাযোগ রেখে কম পক্ষে 70% বিক্রেতার ঘরে পন্য নিশ্চিত করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৮-৩৪ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
অভিজ্ঞতা: ২-৫ বছর
আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই