Breaking News

ওয়ালটনে নিয়োগ, ১৮ বছর হলেই আবেদনের সুযোগ Shohoj Solution

 


ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘কোয়ালিটি ম্যানেজমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৮ বছর বয়স হলেই প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: কোয়ালিটি ম্যানেজমেন্ট অফিসার

পদসংখ্যা: ২ জন



চাকরির দায়িত্বসমূহ:

  • PVC এক্সট্রুশন, শিট এক্সট্রুশন, গ্যাসকেট এবং ম্যাগনেট এক্সট্রুশন প্রক্রিয়ার প্রতিটি ধাপ তদারকি করা এবং পণ্যের মান নিশ্চিত করা।
  • এক্সট্রুশন মেশিনের তাপমাত্রা, প্রেসার এবং স্পিড ঠিক আছে কিনা তা নিয়মিত চেক করা যাতে উৎপাদনে কোনো ত্রুটি না থাকে।
  • গ্যাসকেট তৈরির প্রক্রিয়ায় বিশেষ নজর দেওয়া, বিশেষ করে এর জয়েন্টগুলোর শক্তপোক্তভাব নিশ্চিত করা।
  • গ্যাসকেটের ডাইমেনশন বা মাপ যেন বায়ারের দেওয়া ডিজাইন অনুযায়ী একদম নির্ভুল হয়, তা নিশ্চিত করা।
  • ম্যাগনেট এক্সট্রুশনের সময় এর চৌম্বকীয় শক্তি বা 'ম্যাগনেটিক ফ্লাক্স' প্রয়োজনীয় মাত্রায় আছে কি না তা পরীক্ষা করা।
  • প্রতিটি ব্যাচের ম্যাগনেটের গুণগত মান এবং শক্তি যেন একই রকম থাকে, তা নিশ্চিত করা।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ১৮-২৫ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা

অভিজ্ঞতা: ১-৩ বছর

আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই