Breaking News

ভিভো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়া আবেদন Shohoj Solution

 


ভিভো বাংলাদেশ ‘এক্সিকিউটিভ’ পদে ১০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ

বিভাগের নাম: কল সেন্টার

পদের নাম: এক্সিকিউটিভ

পদসংখ্যা: ১০ জন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ



চাকরির দায়িত্বসমূহ:

  • নিয়মিতভাবে ফেসবুক, ওয়েবচ্যাট, হটলাইন (ফোন), ইমেইল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া।
  • প্রতিটি প্ল্যাটফর্মে গ্রাহকদের সাথে দ্রুত এবং কার্যকরভাবে যোগাযোগ বজায় রাখা।
  • গ্রাহকদের সমস্যা, পণ্যের গুণগত মান বা বড় কোনো অভিযোগগুলো বিস্তারিতভাবে নোট করা।
  • সংগৃহীত তথ্যগুলো কোম্পানির CRM সিস্টেমে এন্ট্রি করা এবং মানসম্মত ফিডব্যাক প্রদান করা যাতে ভবিষ্যতে সেবার মান উন্নত হয়।
  • গ্রাহকের সমস্যার সরাসরি সমাধান দেওয়া অথবা তাদের প্রয়োজন অনুযায়ী যথাযথ বিকল্প ব্যবস্থা বা সমাধান প্রদান করা।

অভিজ্ঞতা: ১-২ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বেতন ও অন্যান্য সুবিধা: বেতন-১৮,০০০-২০,০০০ টাকা, অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: ২২-৩০ বছর

আবেদনের শেষ তারিখ: ১৩ মে ২০২৬

আবেদন পদ্ধতি: অনলাইনে

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।     

কোন মন্তব্য নেই