১০ জন নেবে ওয়ালটন, ২০ বছর হলেই আবেদন Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১০ জন
অভিজ্ঞতা: ১-৩ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
অন্যান্য সুবিধাসমূহ:
মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, বীমা
উৎসব বোনাস: ২
বেতন পর্যালোচনা: বার্ষিক
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২০-৩০ বছর
কর্মস্থল: ঢাকা (মিরপুর)
চাকরির দায়িত্বসমূহ:
- গ্রাহকদের আসা কলগুলো রিসিভ করা এবং প্রয়োজনে কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের কল করা।
- টেলিফোনের মাধ্যমে গ্রাহকদের কোম্পানির বিভিন্ন পণ্য এবং সেবা সম্পর্কে বিস্তারিত ও সঠিক তথ্য জানানো।
- গ্রাহকদের সমস্যা বা অভিযোগগুলো ধৈর্য ধরে শোনা এবং তাদের প্রয়োজনীয়তা বুঝে দ্রুত কার্যকর সমাধান প্রদান করা।
- যদি কোনো সমস্যা তাৎক্ষণিক সমাধান করা সম্ভব না হয়, তবে সেই অভিযোগটি দ্রুত সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া।
- বিক্রয়-পরবর্তী সেবা সংক্রান্ত ইমেইলগুলো নিয়মিত চেক করা এবং পেশাদারত্বের সাথে গ্রাহকদের রিপ্লাই দেওয়া।
- প্রতিটি গ্রাহককে চমৎকার সার্ভিস দেওয়া এবং সবসময় নির্ভুল তথ্য প্রদান করা।
- প্রতিদিনের কাজের আপডেট বা অ্যাক্টিভিটি রিপোর্ট তৈরি করা এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া।
- কতজন গ্রাহক যোগাযোগ করলেন এবং কতজনের সমস্যার সমাধান হলো, তার সঠিক হিসাব রাখা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬
তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই