২০ ম্যানেজার নেবে মিনিস্টার, ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে ‘শোরুম ম্যানেজার’ পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
পদের নাম: শোরুম ম্যানেজার
পদসংখ্যা: ২০ জন
অভিজ্ঞতা: ১-৫ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
অন্যান্য সুবিধাসমূহ:
উৎসব বোনাস: ২
বেতন পর্যালোচনা: বার্ষিক
কোম্পানির নীতি অনুযায়ী।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
বয়স: ২৫-৩৮ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
চাকরির দায়িত্বসমূহ:
- শোরুমের প্রতিদিনের যাবতীয় কাজ অত্যন্ত দক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা।
- শোরুমের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং কোম্পানির নির্ধারিত 'ব্র্যান্ড ইমেজ' বা মান বজায় রাখা নিশ্চিত করা।
- শোরুমের সেলস স্টাফদের নেতৃত্ব দেওয়া, তাদের কাজ তদারকি করা এবং কাজের প্রতি সবসময় উৎসাহিত করা।
- স্টাফরা যেন কাস্টমারদের সাথে সঠিক আচরণ করে এবং পণ্য সম্পর্কে ভালো ধারণা রাখে, তা নিশ্চিত করা।
- মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করা এবং সম্ভব হলে টার্গেটের চেয়ে বেশি বিক্রয় নিশ্চিত করা।
- প্রতিদিনের বিক্রয় রিপোর্ট তৈরি করা এবং শোরুমের পারফরম্যান্স বিশ্লেষণ করে ম্যানেজমেন্টকে জানানো।
- শোরুমে পণ্যগুলো এমনভাবে সাজিয়ে রাখা যেন কাস্টমারদের নজরে পড়ে।
- শোরুমে কতটুকু মালামাল আছে তার সঠিক হিসাব রাখা এবং স্টকের ঘাটতি থাকলে তা আগেভাগেই ম্যানেজমেন্টকে জানানো।
- কাস্টমারদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা এবং তাদের কোনো অভিযোগ থাকলে তা অত্যন্ত পেশাদারিত্বের সাথে সমাধান করা।
- নতুন স্টক আনা বা প্রমোশনাল অফার চালুর বিষয়ে সাপ্লায়ার এবং প্রধান কার্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক/ডিপ্লোমা
প্রার্থীর ধরন: পুরুষ
আবেদনের শেষ সময়: ২৯ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই