এইচএসসি পাসে নিয়োগ দেবে ব্র্যাক এনজিও Shohoj Solution
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
বিভাগ: চাইল্ড প্রটেকশন, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
অন্যন্যা সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- পাড়ায় বা বাড়ি বাড়ি গিয়ে শিশু এবং কিশোর-কিশোরীদের খুঁজে বের করা এবং তাদের প্রয়োজনীয় সুরক্ষা সেবার জন্য নিবন্ধন করা।
- কিশোর-কিশোরীদের সামাজিক ও কমিউনিটি ভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
- কেন্দ্র ভিত্তিক বা বাড়িতে গিয়ে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা , মনোসামাজিক সহায়তা এবং সহনশীলতা বৃদ্ধির সেশনগুলো পরিচালনা করা।
- নিয়মিত সেশনে শিশু-কিশোরদের উপস্থিতি নিশ্চিত করা এবং যারা অনুপস্থিত থাকছে, তাদের বাড়িতে গিয়ে নিয়মিত খোঁজ নেওয়া বা ফলো-আপ করা।
- যুব গোষ্ঠী, কিশোর-কিশোরী দল এবং সদস্যদের সাথে মাসিক ও জরুরি মিটিং করা।
- শিশুদের নিজেদের সুরক্ষা এবং নিরাপত্তা বিষয়ে সচেতন করে তোলা যাতে তারা যেকোনো ঝুঁকি মোকাবিলা করতে পারে।
- মাল্টি-পারপাস চাইল্ড সেন্টারের ভেতরে এবং বাইরে কর্মরত ভলান্টিয়ারদের কাজের মান বাড়াতে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া।
- ভলান্টিয়াররা যেন সঠিকভাবে শিশুদের সাথে কাজ করছে, তা নিশ্চিত করা।
- চাইল্ড সেন্টারে আসা শিশুদের অবস্থা এবং প্রতিদিনের কার্যক্রমের সঠিক রেকর্ড রাখা ও রিপোর্ট তৈরি করা।
- শিশু সুরক্ষার প্রতিটি কাজ যেন ব্র্যাকের নিজস্ব নীতিমালা ও নিয়ম-কানুন মেনে পরিচালিত হয়, তা কঠোরভাবে নিশ্চিত করা।
- কাজের অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করা।
আবেদনের শেষ সময়: ২২ এপ্রিল ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই