নিয়োগ দেবে বম্বে সুইটস, ২৫ বছর হলেই আবেদন Shohoj Solution
বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডে ‘এরিয়া সেলস ম্যানেজার (এএসএম)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৫ বছর হলেই আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার (এএসএম)
পদসংখ্যা: ১ জন
চাকরির দায়িত্বসমূহ:
- আপনার অধীনে থাকা এরিয়ার জন্য মাসিক এবং বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
- পণ্য পৌঁছায়নি এমন নতুন নতুন দোকান বা এলাকায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া।
- সেলস টিম যাতে প্রতিদিন প্রতিটি দোকানে সঠিকভাবে ভিজিট করে, তা নিশ্চিত করা।
- আপনার এরিয়ার সেলস ফোর্সকে নেতৃত্ব দেওয়া, তাদের কাজের তদারকি করা এবং সেলস স্কিল বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া।
- টিমকে লক্ষ্য অর্জনে উৎসাহিত করা এবং তাদের প্রতিদিনের পারফরম্যান্স মূল্যায়ন করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৫-৪৫ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা এমবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: ৩-৭ বছর
আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই