নিয়োগ দেবে ওয়ালটন, ২৫ বছর হলেই আবেদন Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
বিভাগের নাম: কমার্শিয়াল এয়ার কন্ডিশনার - এইচভিএসি সিস্টেমস
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: ৫ জন
চাকরির দায়িত্বসমূহ:
- ফিল্ড ভিজিট, কোল্ড কলিং এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সম্ভাব্য গ্রাহক খুঁজে বের করা।
- আগ্রহী গ্রাহকদের তথ্য সংগ্রহ করে একটি কোয়ালিফাইড লিড লিস্ট তৈরি করা এবং তাদের নির্দিষ্ট প্রয়োজনীয়তাগুলো নথিবদ্ধ করা।
- সরাসরি প্রকল্পস্থলে গিয়ে জায়গার পরিমাপ এবং পরিবেশ যাচাই করা।
- গ্রাহকের জন্য কোন ধরনের সিস্টেম প্রয়োজন হবে, তার টেকনিক্যাল স্পেসিফিকেশন বা কারিগরি মানদণ্ড মূল্যায়ন করা।
- যাচাইকৃত বা ভেরিফাইড লিডগুলো সেলস এক্সিকিউটিভদের কাছে হস্তান্তর করা এবং তাদের সেলস ক্লোজিংয়ে সহায়তা করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৫ বছর
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ২ বছর
আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই