ঢাকায় নিয়োগ দিচ্ছে এসিআই Shohoj Solution
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসিতে (এসিআই) ‘ব্র্যান্ড এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)
পদের নাম: ব্র্যান্ড এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- নতুন এবং বিদ্যমান পণ্যের জন্য জুতসই মার্কেটিং প্ল্যান তৈরি এবং তা সফলভাবে বাস্তবায়ন করা।
- মাসিক প্রমোশনাল বাজেট অনুযায়ী প্রমোশন প্ল্যান তৈরি করা এবং এই কার্যক্রমগুলো বিক্রিতে কতটা প্রভাব ফেলছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।
- বিজ্ঞাপনী সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং ব্র্যান্ডিংয়ের কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করা।
- নির্ধারিত পণ্যের বার্ষিক বিক্রয় বাজেট এবং লাভ-ক্ষতির হিসাব প্রস্তুত করা।
- আসন্ন বা নতুন পণ্যগুলোর সম্ভাব্য বিক্রির পরিমাণ অনুমান বা ফোরকাস্টিং করা।
- কাঁচামালের দাম পরিবর্তন বা অন্য কোনো কারণে উৎপাদন খরচ বাড়লে বা কমলে, সেই অনুযায়ী প্রতিটি ডিপোর জন্য পণ্যের কস্টিং আপডেট করা।
- বাজেটের বিপরীতে জাতীয় পর্যায়ের প্রকৃত বিক্রয় মনিটর করা এবং প্রতিটি ডিপোর পারফরম্যান্স মূল্যায়ন করা।
- সকল ডিপোতে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং স্টকের সঠিক ভারসাম্য বজায় রাখা।
- ব্যবসার সার্বিক কার্যক্রম সচল রাখতে উৎপাদন, বিক্রয় এবং লজিস্টিকস বিভাগের সাথে নিয়মিত সমন্বয় করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)
অভিজ্ঞতা: ১ বছর
আবেদনের শেষ সময়: ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই